এই সেঞ্চুরি অনেক আত্মবিশ্বাস দেবে: মিরাজ
অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ব্যাট হাতে উজ্জ্বল মেহেদী হাসান মিরাজ। দলের অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহকে লড়াই করার মতো জায়গায় নিয়ে যান তিনি। প্রথম দিন ২৬৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।