টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন শরিফুল
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন শরিফুল ইসলাম। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় বাংলাদেশের এই বাঁহাতি পেসার সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারছেন না।
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন শরিফুল ইসলাম। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় বাংলাদেশের এই বাঁহাতি পেসার সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারছেন না।
টেস্ট ক্রিকেটে উড়তে থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে পেরে উঠতে পারেনি বাংলাদেশ। একমাত্র টেস্টে সফরকারীরা হেরেছে ইনিংস ব্যবধানে। সাদা পোশাকের মতো জিম্বাবুয়ের কন্ডিশনে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশ। শরিফুল ইসলামও মানছেন কন্ডিশন ও আবহাওয়ার কারণে কাজটা কঠিন হবে বাংলাদেশের জন্য। তবে দলগত পারফরম্যান্সে বাজিমাত করে সিরিজ জিততে চান বাঁহাতি এই পেসার।
সম্প্রতি অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। সেখানে বড় অবদান ছিল বাংলাদেশের পেসারদের। সিরিজ জয়ে বড় অবদান রাখার পুরষ্কার পেয়েছেন তিন টাইগার পেসার। সর্বশেষ প্রকাশিত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে পেসার শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের।
নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের দাপুটে পারফরম্যান্সে খানিকটা আড়ালে বসেছিলেন শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে সুযোগ মেলেনি বাঁহাতি পেসারের। বেঞ্চে বসেই বাংলাদেশের জয় দেখেছিলেন তিনি। তৃতীয় ওয়ানডেতে সফরকারীদের হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল টাইগারদের সামনে। এমন ম্যাচে গতি তারকা নাহিদকে বিশ্রাম দেয় বাংলাদেশ। নাহিদের বিশ্রামে শেষ ম্যাচে কপাল খুলে শরিফুলের। সুযোগটাও কাজে লাগালেন পুরোদমে।
আজ (১ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরের ড্রাফটে অংশ নিচ্ছেন বাংলাদেশের একঝাঁক ক্রিকেটার। বিভিন্ন ক্যাটাগরিতে তাদের অবস্থান ও পারিশ্রমিক অনুযায়ী তালিকা প্রকাশিত হয়েছে। এতে বাংলাদেশের ক্রিকেটারদের উপস্থিতি বেশ উল্লেখযোগ্য।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি–টোয়েন্টি খেলোয়াড়দের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাওহীদ হৃদয়-শরিফুল ইসলামদের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে পারফরম্যান্সের সুবাদে এই পুরস্কার পেয়েছেন ক্রিকেটাররা।
সাইফ হাসান, তানজিদ হাসান তামিমের সঙ্গে ফিরলেন পারভেজ হোসেন ইমনও। বাংলাদেশের উইকেট বৃষ্টি থামে বেরসিক বৃষ্টিতে। আবার যখন ম্যাচ গড়ালো তখনও বৃষ্টির মতোই পড়েছে বাংলাদেশের উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫ ওভারের ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। রান তাড়ায় নিউজিল্যান্ডের টপ অর্ডারকে গুঁড়িয়ে দিলেন শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স করে আইসিসি র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন বাংলাদেশের তিন পেসার। সম্প্রতি কিউইদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। টাইগারদের এই সিরিজ জয়ে বড় অবদান রেখেছেন নাহিদ রানা, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস করতে যাচ্ছেন, আর ঠিক তখনই শরিফুল ইসলাম হাঁটছিলেন ড্রেসিং রুমের দিকে। একাদশে তার নাম ছিল না, তাই পানি-তোয়ালে নিয়েই প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে হঠাৎই বদলে যায় সবকিছু। টসের ঠিক আগে জানতে পারেন, মাঠে নামতে হবে তাকেই।
উইকেটে খানিকটা ঘাসের ছোঁয়া পাওয়ায় জ্বলে উঠলেন শরিফুল ইসলাম। আঁটসাঁট বোলিংয়ে নিউজিল্যান্ডের টপ অর্ডারকে আটকে রাখেন তাসকিন আহমেদরাও। হেনরি নিকোলস ও ডি ফক্সক্রফটের হাফ সেঞ্চুরির পরও সফরকারীদের ২৪৭ রানে আটকে দেয় বাংলাদেশ। তবে মিরপুরে সেই রানও তাড়া করতে পারেননি লিটন দাস-সাইফ হাসানরা। ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে প্রথম ম্যাচে। ব্যাটাররা জ্বলে উঠতে না পারলেও তাদের হয়ে ব্যাট ধরলেন শরিফুল। বাঁহাতি পেসার জানালেন, ম্যাচ হারলে তাদেরও খারাপ লাগে।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে আছেন নাহিদ রানা ও শরিফুল ইসলাম। কিউইদের বিপক্ষে সিরিজ খেলতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালীনই দেশে ফিরেছেন বাংলাদেশের দুই পেসার। অনাপত্তিপত্রের প্রথম দফার মেয়াদও শেষ হয়েছে। তবে সুযোগ থাকলে আবারও পেশোয়ারের হয়ে খেলতে পাকিস্তানে ফিরতে চান শরিফুল।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার অংশ নিয়েছেন। এর মধ্যে পেশোয়ার জালমিতে খেলেছেন তিন তারকা তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। যদিও তানজিদ কোনো ম্যাচেই একাদশে জায়গা পাননি।