ধারণা করা হচ্ছে, ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন নাহিদ রানা, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমের মতো ক্রিকেটাররা। সবচেয়ে বেশি ১২০ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন পাকিস্তান থেকে। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৭৫ জন, সাউথ আফ্রিকা ৬৮, নিউজিল্যান্ড ৪১, অস্ট্রেলিয়ার ২৪, ইংল্যান্ড ১৫ এবং ভারতের ১২ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন।
আইসিসির পূর্ণ সদস্যের দেশের বাইরে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মতো সহযোগী দেশ থেকেও ক্রিকেটাররা নিবন্ধন করেছেন। যাচাই-বাছাই শেষে নিবন্ধন করা ৬৫০ ক্রিকেটারের মধ্যে ড্রাফটের চূড়ান্ত তালিকায় জায়গা পাবেন ৩১০ জন। ১৭ জুলাই পর্দা উঠার পর ফাইনাল হবে ৮ আগষ্ট।
ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। শাহিবজাদা ফারহানের সঙ্গে দীনেশ চান্দিমাল, রেজা হেনড্রিক্স ও দুশমন্থ চামিরার সঙ্গে চুক্তি করেছে ডাম্বুলা সিক্সার্স। ক্যান্ডি রয়্যালসের হয়ে খেলতে দেখা যাবে ওয়ানিন্দু হাসারাঙ্গা, মঈন আলী ও অ্যাঞ্জেলো ম্যাথিউসকে।
দাসুন শানাকার সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল মাতানো ইশান মালিঙ্গা খেলবেন গল গালান্টসের জার্সিতে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডার খেলবেন জাফনা কিংসের হয়ে।
সাকিব ছাড়াও জাফনার হয়ে খেলবেন দুনিথ ওয়ালালাগে ও ভানুকা রাজাপাকশে। এলপিএলের পেজ থেকে জানানো হয়, জাফনার হয়ে খেলবেন বাংলাদেশের তাসকিনও। তবে কিছুক্ষণ পর সেই পোস্ট সরিয়ে নেয় তারা। এ ছাড়া কলম্বো ক্যাপসের হয়ে এলপিএল মাতাতে দেখা যাবে কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিসকে।