এলপিএলে কলম্বোর মালিকানায় নতুন প্রতিষ্ঠান

এলপিএল
কলম্বো স্ট্রাইকার্স
কলম্বো স্ট্রাইকার্স
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
লঙ্কা প্রিমিয়ার লিগের দল কলম্বো ক্যাপসের মালিকানায় এসেছে পরিবর্তন। আগে কলম্বো স্ট্রাইকার্স নামে পরিচিত ফ্র্যাঞ্চাইজিটির নতুন মালিক হয়েছে উইটনেস স্পোর্টস অ্যালায়েন্স এলএলসি। মঙ্গলবার ১৯ মে বিষয়টি নিশ্চিত করেছে এলপিএলের আয়োজক প্রতিষ্ঠান আইপিজি গ্লোবাল।

প্রতিষ্ঠানটির নেতৃত্বে আছেন সারানিয়ান পালানিস্বামী ও কেসি শ্যাম কানগায়ান। এর আগে দলটির মালিক ছিলেন দুবাইভিত্তিক ব্যবসায়ী মুরফাদ মুস্তাফা। কেরালার কান্নুরের এই ব্যবসায়ী ফাজা গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। আগামী ৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এলপিএলের ষষ্ঠ আসর।

নতুন মৌসুমকে সামনে রেখে আগেভাগেই দল গোছানো শুরু করেছে কলম্বো ক্যাপস। ইতোমধ্যে দল শক্তিশালী করতে শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটার কুশল মেন্ডিস ও অলরাউন্ডার কামিন্দু মেন্ডিসকে দলে নিয়েছে তারা। নতুন মালিকদের স্বাগত জানিয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের আয়োজকরা।

নতুন মালিকপক্ষকে স্বাগত জানিয়ে এলপিএলের পরিচালক সামান্থা দোদানওয়েলা বলেন, ‘লঙ্কা প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরের জন্য কলম্বো ক্যাপসের নতুন মালিক হিসেবে উইটনেস স্পোর্টস অ্যালায়েন্স এলএলসিকে স্বাগত জানাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট। কলম্বো দেশের গুরুত্বপূর্ণ একটি ক্রিকেট কেন্দ্র। লিগের ধারাবাহিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ মালিকপক্ষকে এগিয়ে আসতে দেখে আমরা আনন্দিত।’

আইপিজি গ্লোবালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অনিল মোহন বলেন, ‘কলম্বো ক্যাপস এলপিএলে নতুন শক্তি ও উত্তেজনা যোগ করবে। প্রতিশ্রুতিবদ্ধ মালিকপক্ষ এবং শক্তিশালী দেশি খেলোয়াড়দের উপস্থিতিতে দলটি প্রতিযোগিতামূলক স্কোয়াড গঠনের ভালো অবস্থানে রয়েছে। পাশাপাশি মানসম্পন্ন ক্রিকেট, দর্শক সম্পৃক্ততা ও বাণিজ্যিক সম্ভাবনাময় একটি মৌসুম গড়তেও তারা ভূমিকা রাখবে।’

আরো পড়ুন: