পাঞ্জাব কিংসের দায়িত্ব ছাড়লেন হ্যাডিন ও হোপস
আইপিএল ২০২৭ সামনে রেখে পাঞ্জাব কিংসের কোচিং স্টাফে একসঙ্গে বড় পরিবর্তন আসছে। দলটির প্রধান কোচ রিকি পন্টিংকে নতুন করে সাজাতে হচ্ছে তার সাপোর্ট স্টাফ। স্পিন-বোলিং কোচ সাইরাজ বাহুতুলের পর এবার দায়িত্ব ছেড়েছেন ফিল্ডিং কোচ ব্র্যাড হ্যাডিন ও ফাস্ট-বোলিং কোচ জেমস হোপসও। ফলে অন্তত তিনটি গুরুত্বপূর্ণ পদে নতুন কোচ খুঁজতে হচ্ছে পাঞ্জাবকে।