হার্দিকের দলবদল নিয়ে মুখ খুললো মুম্বাই-চেন্নাই
আইপিএল ২০২৬ মৌসুম চলার সময় থেকেই হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ার গুঞ্জন প্রবল হচ্ছিল। মুম্বাই অধিনায়কের সম্ভাব্য নতুন দল নিয়ে চলছে আলোচনা। পান্ডিয়া ট্রেডে পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসে যাচ্ছেন এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। তবে, মুম্বাই-চেন্নাইয়ের মধ্যে পান্ডিয়াকে নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, এমন খবর ছড়ালেও দুই ফ্র্যাঞ্চাইজিই জানিয়েছে তারা এখনো সেই পর্যায়ে পৌঁছাননি।