যুক্তরাষ্ট্রের মাটিতে খেলবে আইপিএলের দলগুলো

আইপিএল
লস অ্যাঞ্জেলস ফেরারপ্লেক্স অ্যারেনা, ফাইল ফটো
লস অ্যাঞ্জেলস ফেরারপ্লেক্স অ্যারেনা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিককে সামনে রেখে তাই জোরেশোরে চলছে ক্রিকেট স্টেডিয়ামগুলোর নির্মাণ কাজ। যুক্তরাষ্ট্রের এই অঞ্চলের দর্শকদের মাঝে অলিম্পিকের আগেই ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিতে এবার যুক্ত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তারই অংশ হিসেবে ক্যালিফোর্নিয়ার পোমোনায় বর্তমানে নির্মাধীন স্টেডিয়ামে আইপিএলের প্রদর্শনী ম্যাচ আয়োজন করার পরিকল্পনাও নেয়া হয়েছে ইতোমধ্যে।

লস অ্যাঞ্জেলসের ফেরারপ্লেক্স অ্যারেনায় স্টেডিয়ামই ২০২৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ক্রিকেটের মূল ভেন্যু। এই ভেন্যুকেই মেজর লিগ ক্রিকেটের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হোম ভেন্যু হিসেবে পরবর্তীতে ব্যবহার করা হবে। তাই সেই ভেন্যুতে ক্রিকেটের আধুনিক সব সুযোগ-সুবিধা রাখাসহ বিশ্বমানের স্টেডিয়াম হিসেবে গড়ে তুলতে চায় কর্তৃপক্ষ। সেই সাথে স্টেডিয়ামটিকে বিশ্বের সব ক্রিকেটপ্রেমীর সামনে উপস্থাপনের জন্য আইপিএলের প্রদর্শনী ম্যাচ আয়োজন দিয়ে এর যাত্রা শুরুর কথা ভাবা হচ্ছে।

‎এ বছর জুলাইতে অনুষ্ঠিত হবে মেজর লিগ ক্রিকেট। সেই টুর্নামেন্টের ম্যাচ আয়োজকে পরিকল্পনায় নিয়েই আগাচ্ছে স্টেডিয়ামের কাজ। আইপিএলের প্রদর্শনী ম্যাচ আয়োজনের কথা মাথায় রেখে বিশেষ কিছু কাজও করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মূলত লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ফ্র্যাঞ্জাইজির স্বত্ত্বাধীকারী নাইট রাইডার্স কর্তৃপক্ষ কাজ করছে আইপিএলের দলগুলোকে নিয়ে প্রদর্শনী ম্যাচ আয়োজনের বিষয়টি নিয়ে।

আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইশোর একটি সাক্ষাৎকারে বলেন, 'যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বাজার বাড়াতে আইপিএলের উপস্থিতি বড় ভূমিকা রাখতে পারে। তার কথায়, সুযোগ থাকলে এই মাঠে আইপিএলের প্রদর্শনী ম্যাচ আয়োজন করা গেলে তা নিঃসন্দেহে বিশেষ কিছু হবে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ইতোমধ্যে ক্রিকেটের প্রসারের জন্য কয়েকটি দলকে বিদেশে নিয়ে গিয়ে প্রদর্শনী ম্যাচ আয়োজনের কথা বলেছে।'

'অতীতে যুক্তরাষ্ট্র ও কানাডা দুই দেশ থেকেই আইপিএলের দল এনে ম্যাচ আয়োজনের প্রস্তাব এসেছিল, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। মেজর লিগ ক্রিকেটের সঙ্গে সমন্বয় করে বাজার সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে। দর্শকসংখ্যা বাড়লে মিডিয়া স্বত্বসহ অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে।'

আরো পড়ুন: