গত বছর এসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলেছেন ব্রেসওয়েল। সমারসেটের বিপক্ষে প্রথম দিনেই দুই উইকেট নিয়েছিলৈন তিনি। দ্বিতীয় দিনে অবশ্য তাকে ব্যাটিং করতে হয়নি। সেই ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছিল এসেক্স। প্রথম দিনের খেলা শেষে ব্রেসওয়েল স্বীকার করেন তিনি কোকেন ব্যবহার করেছেন। ২৫ সেপ্টেম্বর তার ফলাফল পজিটিভ আসে।
তবুও দ্বিতীয় দিন মাঠে উপস্থিত ছিলেন সাবেক এই ডানহাতি পেসার। নভেম্বরে তাকে বিষয়টি জানায় ইংল্যান্ড ক্রিকেট রেগুলেটর। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ৮ ডিসেম্বর উত্তর দেন এবং স্বীকার করেন প্রথম দিনের খেলার সকালে তিনি কোকেন নিয়েছিলেন। এরপর ২৮ ডিসেম্বর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ব্রেসওয়েল। তবুও তাকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে ২০২৪ সালেও কোকেন ব্যবহার করেছিলেন। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে ওয়েলিংটনের বিপক্ষে ২১ রানে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ১১ বলে ৩০ রান করে সেন্ট্রাল স্ট্যাগসকে ম্যাচ জিতিয়েছিলেন তিনি। ম্যাচসেরার পুরস্কারও জিতেছিলেন। তবে সেই ম্যাচের পর পরীক্ষা করানো হলে তার শরীরে কোকেনের উপস্থিতি পাওয়া যায়।
টুর্নামেন্ট চলাকালীন কোকেন না নেওয়ায় মাত্র এক মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ব্রেসওয়েল। সব ফরম্যাট মিলে ৬৯ ম্যাচ খেলেছেন তিনি। ২৮ টেস্টে ৭৪ উইকেট নেওয়ার পাশাপাশি ২১ ওয়ানডেতে তার শিকার ২৬ উইকেট। এ ছাড়া টি-টোয়েন্টিতে ২০ ম্যাচ খেলে ২০ উইকেট নিয়েছেন ব্রেসওয়েল।