স্টার্কের অভাব বুঝতেই পারছে না দিল্লি

আইপিএল
মিচেল স্টার্ক, ফাইল ফটো
মিচেল স্টার্ক, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এখনও দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দেননি অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। চোট কাটিয়ে ওঠার জন্য তিনি নিজ দেশে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। ফলে কবে থেকে তিনি দলে যোগ দিয়ে খেলতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্টার্ককে ছাড়াই প্রতিযোগিতার শুরুটা ভালো করেছে দিল্লি। প্রথম দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসী দলটি। গুজরাট টাইটান্সের বিপক্ষের ম্যাচেও তাকে পাওয়া যাচ্ছে না, তবুও দলীয় পরিবেশে উদ্বেগের কোনো ছাপ নেই।

দলের বোলিং কোচ মুনাফ প্যাটেল বলেন, 'আমরা প্রথম দুটি ম্যাচ জিতেছি। স্টার্ক না থাকার জন্য কোনো সমস্যা হয়নি। ওর অভাব বোঝা যাচ্ছে না। তবে বোলারেরা ঠিকভাবে করতে না পারলে সমস্যা হতে পারে। সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করে।'

স্টার্ককে বিশ্বের সেরা পেসারদের একজন হিসেবে ধরা হয়। তাকে দলে পেতে প্রতিযোগিতায় নিলামে সব দলই আগ্রহ দেখায়। এই প্রসঙ্গে মুনাফ বলেন, 'নিঃসন্দেহে স্টার্ক এখন বিশ্বের অন্যতম সেরা বোলার। কিন্তু আমাদের কোনো সমস্যা হচ্ছে না। জিতছি বলেই ওর অভাব বুঝতে পারছি না। তবে ও আমাদের সেরা বোলার। ওর মতো বোলার খুব কম আছে।'

স্টার্ক কবে থেকে দলে যোগ দিতে পারবেন, সে বিষয়েও স্পষ্ট কিছু জানাতে পারেননি মুনাফ, 'আমরা কিছুই জানি না। অস্ট্রেলিয়া থেকে এখনো কোনো খবর পাইনি। তার শারীরিক অবস্থা নিয়ে তাদের পক্ষ থেকে কিছু জানালে তবেই বলা যাবে।'

চোটের কারণে সাম্প্রতিক সময়ে বড় আসরেও খেলতে পারেননি স্টার্ক। তবুও অতীতের পারফরম্যান্সে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আগের আসরে তিনি ভালো পারফরম্যান্স করে দলকে জিতিয়েছিলেন গুরুত্বপূর্ণ ম্যাচে।

আরো পড়ুন: