বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতির ঘাটতি, মানছেন না স্টার্ক
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে মাঠে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেটে মিচেল স্টার্ক সবশেষ খেলেছেন ২০২৫-২৬ অ্যাশেজে। ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ৩১ উইকেট নিয়েছিলেন তিনি। এর মধ্যে অস্ট্রেলিয়াও কোনো টেস্ট ম্যাচ খেলেনি। মাঝে স্টার্ক আইপিএলে মাঠে নেমেছিলেন।