জাতীয় দলের হয়ে খেলা ফাহিমার সঙ্গে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের বাংলাদেশ দলে রাখা হয়েছে শামীমা সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার মেঘলা, লতা মণ্ডল, তাজ নেহারকে। স্ট্যান্ডবাই হিসেবে আছেন দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া এবং হাবিবা ইসলাম পিংকি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে পারফর্ম করে ‘এ’ দলে সুযোগ মিলেছে সাদিয়া আক্তারের। সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে সুযোগ মেলেনি সুমনার। টিম ম্যানেজমেন্ট ও কোচের সিদ্ধান্ত নিয়ে সেই ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। তবে জাতীয় দলে ফেরার সুযোগ হিসেবে ‘এ’ দলে ডাক পেয়েছেন তিনি।
নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে আছে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। ১৬ ফেব্রুয়ারি স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে খেলবেন বাংলাদেশের মেয়েরা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। ম্যাচটি মাঠে গড়াবে ১৮ ফেব্রুয়ারি। প্রতিটি দলই গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ২২ ফেব্রুয়ারি হবে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনাল।
বাংলাদেশ— ফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সাদিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তাজ নেহার, লতা মণ্ডল এবং ফাতেমা জাহান।
স্ট্যান্ডবাই— দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া এবং হাবিবা ইসলাম পিংকি।