২০ হাজার টাকা করে বোনাস পাচ্ছেন মিরপুরের ৩২ জন মাঠকর্মী

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই প্রথম অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। হাতছানি দিচ্ছিল অস্ট্রেলিয়ারকে হোয়াইটওয়াশ করার রেকর্ডও।

যদিও সিরিজের শেষ ওয়ানডেতে ১ উইকেটে হেরে সেই আশা পূরণ হয়নি। সিরিজ জুড়েই ব্যাটে-বলে কারিশমা দেখিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই পারফরম্যান্সের পেছনে বড় অবদান আছে গ্রাউন্ডসম্যানদেরও।

এক সময়ের স্পিনের বধ্যভূমি খ্যাত মিরপুরে বল হাতে রীতিমতো গতির ঝড় তুলছেন পেসাররা। এর পেছনে বড় অবদান মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের মাঠকর্মীদেরও।

সিরিজ জয়ের পর বাংলাদেশি ক্রিকেটাররা ২ কোটি টাকা বোনাস পাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে বাদ যাচ্ছেন না মিরপুরের মাঠ কর্মীরা।

তাদেরকে ২০ হাজার টাকা করে বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোট ৩২ জন কর্মী এই বোনাস পাচ্ছেন। এই বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে বিশ্বস্ত একটি সূত্র।

আরো পড়ুন: