অ্যাটকিনসন গুটিয়ে দিলেন নিউজিল্যান্ডকে, সিরিজে এগিয়ে ইংল্যান্ড

ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ
ইসিবি
ইসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড অলআউট হয়ে গিয়েছিল ১১৩ রান। প্রথম ইনিংসে ১৪০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ২২৬ রান করে কিউইদের সামনে ২৫৪ রানের লক্ষ্য ছুড়ে দেয় স্বাগতিকরা। সেই লক্ষ্য পাড়ি দিতে নেমে তৃতীয় দিনই চ্যালেঞ্জের মুখে পড়ে নিউজিল্যান্ড।

তারা ৫৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। ফলে চতুর্থ দিনে গিয়ে ম্যাচটা জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হতো ১৯৯ রান। অন্যদিকে ৫ উইকেট নিলেই ম্যাচ জয় নিশ্চিত হয়ে যাবে ইংলিশদের। এমন সমীকরণ নিয়েই শুরু হয়েছিল চতুর্থ দিনের খেলা। যদিও এদিন লড়াই করতেই ব্যর্থ হয়েছে কিউইরা। দ্বিতীয় ইনিংসে ১৩৮ রানে অল আউট হয়ে গেছে তারা।

এর ফলে ১১৫ রানের হার ৩ ম্যাচের সিরিজ শুরু করেছে নিউজিল্যান্ড। দিনের শুরুতেই তারা হারায় টম ব্লান্ডেলের উইকেট। জশ টাংয়ের অল্প লাফিয়ে ওঠা বলে লেগ সাইডে খেলতে গিয়ে লাইন মিস করে এলবিডব্লিউ হয়েছেন এই কিউই ব্যাটার। এরপর ৫৩ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের হাল ধরেন ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস।

কনওয়ে ৯১ বলে ৪১ রান করে আউট হলে এই জুটি ভাঙে। এই জুটি ভেঙেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। স্টোকসের বলে এজ হয়ে গালিতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর একাই লড়াই চালিয়ে গেছেন ফিলিপস। তিনি ৫২ বলে ৪৪ রান করে অপরাজিত থাকলেও তাকে কেউ সঙ্গ দিতে পারেননি।

নাথান স্মিথ আউট হয়েছেন ৪ রান করে। ৬ রান করেন কাইল জেমিসন। ম্যাট হ্যানরিকে বোল্ড করে কিউইদের ইনিংস গুঁটিয়ে দিয়েছেন গাস অ্যাটকিনসন। এর মধ্যে দিয়ে ৩০ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি অলি রবিনসন ও টাং মিলে দুটি করে উইকেট নেন। একটি উইকেট নিয়েছেন বেন স্টোকস।

আরো পড়ুন: