আড়াই বছর পর মাঠে গড়াচ্ছে বিসিএল, ৪ দলের অধিনায়ক যারা

বিসিএল
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) দীর্ঘ বিরতির পর আবার মাঠে ফিরছে। প্রায় আড়াই বছর পর চারদিনের এই প্রতিযোগিতার দ্বাদশ আসর শুরু হতে যাচ্ছে। আগামী ১৮ এপ্রিল থেকে দ্বাদশ আসরের পর্দা উঠবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথম পর্বের সব ম্যাচ আয়োজন করা হবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে মুখোমুখি হবে নর্থ জোন ও সাউথ জোন। একই সময়ে মূল মাঠে ইস্ট জোনের বিপক্ষে খেলবে সেন্ট্রাল জোন। ১৮ থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলবে এই রাউন্ডের লড়াই।

এবারের আসরে চারটি আঞ্চলিক দল অংশ নিচ্ছে- নর্থ, সাউথ, ইস্ট ও সেন্ট্রাল জোন। প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে নির্ধারিত পদ্ধতিতে। প্রথম পর্ব শেষে পরবর্তী ম্যাচগুলোর ভেন্যু পরে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

চার দলের নেতৃত্বেও থাকছে পরিচিত মুখ। মার্শাল আইয়ুব নেতৃত্ব দেবেন সেন্ট্রাল জোনকে, ইস্ট জোনের অধিনায়ক মুমিনুল হক। এছাড়া সাউথ জোনের দায়িত্বে আছেন মোহাম্মদ মিঠুন এবং নর্থ জোনকে নেতৃত্ব দেবেন আকবর আলী।

তবে শুরুতেই সব তারকা ক্রিকেটারদের পাওয়া যাচ্ছে না। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে সাদা বলের নিয়মিত খেলোয়াড়রা প্রথম রাউন্ডে অংশ নিতে পারছেন না। ফলে দলগুলোকে কিছুটা ভিন্ন সমন্বয় নিয়েই মাঠে নামতে হবে।

সেন্ট্রাল জোন স্কোয়াড- সাদমান ইসলাম অনিক, মোহাম্মদ নাঈম শেখ, আশিকুর রহমান শিবলি, মার্শাল আইয়ুব (অধিনায়ক), মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, আব্দুল মজিদ, শুভাগত হোম চৌধুরি, রকিবুল হাসান, আবু হায়দার রনি, এনামুল হক, আনিসুল ইসলাম ইমন, মোসাদ্দেক হোসেন সৈকত, সুমন খান, ইকবাল হোসেন ইমন।

ইস্ট জোন স্কোয়াড- মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, অমিত হাসান, মুমিনুল হক (অধিনায়ক), শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলি চৌধুরি, মুশফিকুর রহিম, আসাদুল্লা আল গালিব, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), ইবাদত হোসেন চৌধুরি, তোফায়েল আহমেদ, নাঈম হাসান, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ, ইফরান হোসেন।

নর্থ জোন স্কোয়াড- সাব্বির হোসেন, আজিজুল হাকিম তামিম, আব্দুল্লাহ আল মামুন, ইকবাল হোসেন, আকবর আলি (অধিনায়ক), তানবীর হায়দার, প্রীতম কুমার, এসএম মেহেরব হাসান, তাইজুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন, সানজামুল ইসলাম, রবিউল হক, মুশফিক হাসান, রহিম আহমেদ, আসাদুল্লাহ হিল গালিব।

সাউথ জোন স্কোয়াড- ইফতেখার হোসেন ইফতি, এনামুল হক বিজয়, ফজলে রাব্বি মাহমুদ, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সালমান হোসেন ইমন, কালাম সিদ্দিকি এলিন, মইন খান, রিজান হোসেন, আবু জায়েদ চৌধুরি রাহী, সামিউন বশির রাতুল, রুয়েল মিয়া, আব্দুল হালিম, ওয়াসি সিদ্দিকি, আশরাফুল হাসান, সফর আলি।

আরো পড়ুন: