ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসকে তারা জানিয়েছে, অভিযোগের পর ২০২৫ সালে ফেডারেশনের সভাপতি ওই ব্যক্তিকে সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দেন এবং অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করা হয়।
অভিযোগে বলা হয়েছে, ওই ব্যক্তি ইতালির নারী জাতীয় দলের এক সদস্যকে অনুপযুক্তভাবে স্পর্শ করেছিলেন। গত বছর বিষয়টি পুলিশের কাছে জানানো হয়। এই ঘটনা নিয়ে স্কাই স্পোর্টসকে এক বিবৃতি দিয়েছে ইতালিয়ান ক্রিকেট ফেডারেশন।
সেখানে তারা বলেছে, 'ইতালিয়ান ক্রিকেট ফেডারেশন পুনরায় উল্লেখ করছে যে আমাদের কার্যক্রম পরিচালিত হয় ন্যায্যতা, স্বচ্ছতা এবং নিবন্ধিত সদস্যদের সুরক্ষার নীতিতে।'
তারা আরও যোগ করে 'একই সঙ্গে আমরা সেই নৈতিক ও নাগরিক মানদণ্ড মেনে চলি, যা ক্রীড়া ব্যবস্থার ভিত্তি গড়ে দিয়েছে। তারা আরও যোগ করে, 'এ কারণে এই ঘটনার যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের ওপরই নির্ভর করছি।'
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেয় ইতালি। অভিষেক ম্যাচেই নেপালকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে দারুণ জয় পায় তারা। এরপর ইংল্যান্ডের বিপক্ষেও জয়ের সম্ভাবনা জাগিয়েছিল দলটি।
শেষ পর্যন্ত ২৪ রানে হেরে যায় তারা। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় দলটিকে।