বিসিবির পাঠানো এক বিবৃতিতে তিনি জানিয়েছেন সভা শেষে পাকিস্তানকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি খেলার আহ্বান জানিয়েছেন। পাকিস্তানে ক্রিকেটের জন্য ফলপ্রসূ আলোচনা হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। পিসিবিকেও ধন্যবাদ জানান তিনি।
বুলবুল বলেন, 'এই সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান যে উদ্যোগ ও আন্তরিকতা দেখিয়েছে, তাতে আমরা গভীরভাবে আবেগাপ্লুত। আমাদের ভ্রাতৃত্ব দীর্ঘদিন বিকশিত হোক—এটাই আমাদের কামনা।'
তিনি যোগ করেন, 'গতকাল পাকিস্তানে আমার সংক্ষিপ্ত সফর এবং আলোচনার সম্ভাব্য ইতিবাচক ফলাফলের প্রেক্ষিতে, পুরো ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে আমি পাকিস্তানকে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি খেলার অনুরোধ জানিয়েছি।