হার্দিক না থাকলে বিশ্বকাপে বিপাকে পড়বে ভারত, শঙ্কা গাঙ্গুলির
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশের পর ভারতের দল গঠন নিয়ে আলোচনায় অন্যতম বড় প্রশ্ন হয়ে উঠেছে হার্দিক পান্ডিয়াকে ঘিরে। চোটের কারণে নিয়মিত ক্রিকেট খেলতে না পারা এই অলরাউন্ডারকে বিশ্বকাপের আগে কীভাবে ফিট ও ম্যাচে রাখা যায়, সেটিকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সৌরভ গাঙ্গুলি। তার মতে, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ভারতের ভারসাম্যের জন্য হার্দিকের বিকল্প খুঁজে পাওয়া সহজ হবে না।