পাকিস্তান ক্রিকেটের উন্নতি চাই, কিন্তু পিসিবিতে কাজ করব না: শোয়েব
পাকিস্তান ক্রিকেটে সাম্প্রতিক পুনর্গঠন আর একের পর এক পরিবর্তনের মধ্যে শোয়েব আখতারকে ঘিরে নতুন গুঞ্জন তৈরি হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, সাবেক এই গতিতারককে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। এমনকি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে তার বৈঠক হয়েছে বলেও খবর আসে।