এই দলের প্রতি পিসিবির কোনো প্রত্যাশা নেই: শোয়েব আখতার

পাকিস্তান ক্রিকেট
শোয়েব আখতার
শোয়েব আখতার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলতি ইংল্যান্ড সফরে রীতিমতো ভরাডুবি হয়েছে পাকিস্তান দলের। টানা দুই ম্যাচেই হেরেছে পাকিস্তান। এমন পারফরম্যান্সের পর তৃতীয় টেস্টের দলে ৭টি পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যা অবাক করেছে সবাইকে। অনেকেই পাকিস্তানের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

শুধু ক্রিকেটার পরিবর্তন নয়। বদলে দেয়া হয়েছে কোচও। সরফরাজ আহমেদের জায়গায় টেস্ট দলের দায়িত্ব দেয়া হয়েছে মাইক হেসনকে। পাশাপাশি বাদ পড়েছেন উমর গুলও। পাকিস্তানের এই পরিবর্তন নিয়ে কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার। তিনি ‘আউটসাইড এজ’ দাবি করেছেন পিসিবি আস্থা হারিয়ে ফেলেছে বর্তমান দলের ওপর।

বোর্ড ভবিষ্যতের কথা ভেবে নতুন দল গঠনের দিকে মনোযোগ দিয়েছে বলেও মনে করেন শোয়েব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পিসিবি নিজেই এই খেলোয়াড়দের নিয়ে খুব হতাশ। এই পাকিস্তান দলের কাছ থেকে তারা আর কিছু প্রত্যাশা করছে না। পরিকল্পনা হলো এই দলকে সরিয়ে তরুণ ও নতুন খেলোয়াড়দের দিয়ে দল গড়া। যারা শুধু পাকিস্তানের হয়ে খেলতে চায়। তারা এখন ভবিষ্যতের দিকে তাকাচ্ছে এবং সঠিকভাবেই কাজ করছে।’

পরিবর্তনের এই সময়ে তিন পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের ক্যারিয়ার শঙ্কার মুখে পড়ে গেছে। তারা দল থেকে বাদ না পড়লেও তাদের পারফরম্যান্স বড় প্রশ্ন তৈরি হয়েছে। শোয়েব মনে করেন পাকিস্তানের ভবিষ্যৎ পরিকল্পনায় এই তিন পেসারকে ধরে রাখায় জরুরী।

শোয়েব যোগ করেন, ‘এই পরিবর্তনের সময়ে আমি শুধু চাই শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের ক্যারিয়ার যেন রক্ষা করা হয়। তাদের সামনে এখনো অনেক ক্রিকেট পড়ে আছে।’

পিসিবির বর্তমান ভাবনা সম্পর্কে নিজের সঙ্গে এক বোর্ড কর্মকর্তার কথোপকথনের কথাও জানিয়েছেন শোয়েব। ইংল্যান্ড সফররত পাকিস্তান দলের কাছ থেকে বোর্ড কী প্রত্যাশা করছে, তা জানতে চেয়েছিলেন তিনি। জবাবে ওই কর্মকর্তা নাকি বলেছিলেন, ‘কিছুই না।’ এরপর সেই কর্মকর্তা আরও যোগ করেন, ‘আমাদের প্রত্যাশা পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে, যাদের আমরা বড় মঞ্চের জন্য প্রস্তুত করছি।’

পাকিস্তানের ক্রিকেট এখন ভেন্টিলেটরে আছে দাবি করেছেন সেই পিসিবি কর্মকর্তা। পাশাপাশি পরিস্থিতি ঘুরে দাঁড়াতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলেও মনে করছেন তিনি। শুধু জাতীয় দল নয়, পাকিস্তানের ক্রিকেট অবকাঠামো নিয়েও কথা বলেছেন আখতার। দ্বিতীয় টেস্ট চলাকালে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমি পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানে যে সংস্কার করা হচ্ছে তা নিয়ে আশাবাদী তিনি।

আরো পড়ুন: