হায়দরাবাদের নতুন অধিনায়ক মোহাম্মদ সিরাজ

রঞ্জি ট্রফি
রঞ্জি ট্রফি
রঞ্জি ট্রফি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রঞ্জি ট্রফিতে ২০২৬-২৭ মোসুমে হায়দরাবাদের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সিরাজ। ১১ সেপ্টেম্বর অধিনায়ক হিসেবে ভারতীয় এই পেসারের নাম ঘোষণা করেছেন নির্বাচকরা। পাশাপাশি সহ-অধিনায়ক করা হয়েছে চামা মিলান্ডকে।

এর আগের মৌসুমে হায়দরবাদের নেতৃত্বে ছিলেন তিলক ভার্মা। এদিকে হায়দরবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে দলটির মেন্টর হিসেবে এই মৌসুমে দায়িত্ব পালন করবেন সাবেক ভারতীয় ব্যাটার ওয়াসিম জাফর।

হায়দরবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, 'মোহাম্মদ সিরাজের অনুপস্থিতি বা কোনো কারণে তিনি খেলতে না পারলে সংশ্লিষ্ট ম্যাচ বা ম্যাচগুলোতে হায়দরাবাদ দলের অধিনায়কত্ব করবেন সি. ভি. মিলিন্দ। আসন্ন রঞ্জি ট্রফি ২০২৬-২৭ মৌসুমের জন্য মোহাম্মদ সিরাজ ও সি. ভি. মিলান্ডকে শুভকামনা জানাচ্ছে এইচসিএ। দলের নেতৃত্ব ও অবদানে তাদের কাছ থেকে আমরা সর্বোচ্চটা প্রত্যাশা করছি।'

রঞ্জি ট্রফিতে 'বি' গ্রুপে খেলবে হায়দরাবাদ। সেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে সৌরাষ্ট্র, কর্নাটকা, পাঞ্জাব, অন্ধপ্রদেশ, ছত্তিশগড়, আসাম ও ত্রিপুরাকে পাচ্ছে। ১১ অক্টোবর ত্রিপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা রঞ্জি ট্রফির মোসুম শুরু করবে।

সর্বশেষ শ্রীলঙ্কা সফরে বল হাতে ভালো পারফরম্যান্স করতে পারেননি মোহাম্মদ সিরাজ। প্রায় দুই মাসের বিরতিতে খেলতে নেমে ৪৪ ওভার বল করেছেন তিনি। বল হাতে নিয়েছেন মোটে ৪ উইকেট। বলের গতিও নেমে এসেছে ১২০-১৩০ এ। সেখানে সিরাজ নিয়মিত ১৪০ কিলোমিটার গতিতে বল করতেন।

লম্বা বিরতিতে দায়ী করে সিরাজ বলেছেন, 'দুই মাসের বিরতির পর সরাসরি ম্যাচে নেমেছিলাম, তাই ছন্দটা ঠিকঠাক ছিল না। আমি পুরোপুরি ছন্দনির্ভর বোলার। ছন্দে না থাকলে দ্রুত গতিতে বল করতে পারি না। শ্রীলঙ্কায় এটাই আমার সংগ্রামের জায়গা ছিল, আমার রানআপটা ছন্দহীন মনে হচ্ছিল। এতে আমার স্বাভাবিক গতি নষ্ট হয়েছে এবং গতি কমে গেছে।'

আরো পড়ুন: