মুম্বাইয়ের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না জ্যাকস-স্যান্টনারের, বুমরাহকে নিয়েও শঙ্কা
এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। যদিও এই ম্যাচে জসপ্রিত বুমরাহ খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। এই ম্যাচে খেলা হচ্ছে না উইল জ্যাকস ও মিচেল স্যান্টনারেরও। স্যান্টনার জাতীয় দলের হয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।