নিজেদের প্লে অফে ওঠার যোগ্য মনে করেন না পরাগ
আইপিএলের এবারের মৌসুমে দারুণ শুরু করেও খেই হারিয়েছে রাজস্থান রয়্যালস। টপ অর্ডার থেকে রান এলেও বারবারই মিডল অর্ডারের ব্যর্থতায় পিছিয়ে পড়ছে তারা। সাথে বোলিংয়েও ধারাবাহিক নয় রাজস্থানের। শেষ পাঁচ ম্যাচে মাত্র এক জয় নিয়ে নিজেদের প্লে অফে ওঠার সম্ভাবনা নিজেরাই কঠিন করে তুলেছে তারা। দলের এমন পারফরম্যান্সে ক্ষোভ লুকাতে পারেননি অধিনায়ক রিয়ান পরাগ। শেষ কয়েক ম্যাচে এভাবে খেলার পর নিজদেরকে প্লে অফে ওঠার যোগ্য বলতে রাজি নন স্বয়ং রাজস্থান অধিনায়ক।