বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন আসরে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন ফাতিমা সানা। টানা দ্বিতীয়বারের মতো তার হাতেই দায়িত্ব তুলে দিয়েছে পিসিবি।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন আসরে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন ফাতিমা সানা। টানা দ্বিতীয়বারের মতো তার হাতেই দায়িত্ব তুলে দিয়েছে পিসিবি।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বিনোদনমূলক মাদক গ্রহণ করায় ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন মোহাম্মদ নাওয়াজ। স্পিন বোলিং অলরাউন্ডারের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অবহিত করেছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানানোর পর তদন্ত শুরু করেছে পিসিবি। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন নাসিম শাহ। তবুও ডানহাতি পেসারকে দুই কোটি রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন ঘটনায় বোর্ডের সমালোচনা করেছেন ইউনিস খান। পাকিস্তানের সাবেক ক্রিকেটার মনে করেন, সতর্কবার্তা বা কম খরচ দিয়ে মিটিয়ে ফেলতে পারতো বোর্ড।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারতেন নাসিম শাহ! নিঃশর্ত ক্ষমা চাওয়া ডানহাতি পেসার পার পেয়ে গেছেন জরিমানাতে। বাসিত আলী জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির চাওয়ায় ক্রিকেট ক্যারিয়ার বেঁচে গেছে নাসিমের।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নেওয়াজকে নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্যের করে ফেঁসে গেছেন নাসিম শাহ। ক্ষমা চাইলেও জরিমানা থেকে রেহাই পাননি পাকিস্তানের তারকা পেসারের। নাসিমের এমন ঘটনার পর ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা নিয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে পোস্ট করতে পিসিবির কাছ থেকে অনুমতি নিতে হবে শাহীন আফ্রিদি-বাবর আজমদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। এরপরই দেশটির গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে হতাশাজনক পারফরম্যান্সের কারণে পাকিস্তান জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হচ্ছে। পাকিস্তানের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায় ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পরই এই জরিমানা নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
টি–টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের যৌক্তিকতা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চিঠি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে পিসিবি আইসিসিকে মেইলের মাধ্যমে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ভারতের বিপক্ষে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ বর্জন করলে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান, এমনটাই জানিয়েছে ভারতের গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেই আসতে পারে বড় ধরনের শাস্তি। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতিতে পাকিস্তান ‘ফোর্স মেজিউর’ ধারা প্রয়োগের চেষ্টা করতে পারে।
নিরাপত্তা ঝুঁকিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ। টুর্নামেন্ট চলাকালীন ক্রিকেটারদের মাঠে রাখতে তিন দলের অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ বর্জন করলে বাংলাদেশের পথেই হাঁটতে পারে পাকিস্তান। জাতীয় দল ও পাকিস্তান শাহীন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে চার দলের টুর্নামেন্ট আয়োজনের বিকল্প পরিকল্পনা করে রেখেছে পিসিবি। এমন প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জয়ের পর পাকিস্তান দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। সিরিজ জয়ে দলের পেশাদারিত্ব, দলগত সমন্বয় ও নিবেদনকে বিশেষভাবে প্রশংসা করেন তিনি। পিসিবি চেয়ারম্যানের মতে, এই সাফল্য পাকিস্তানের জন্য গর্বের।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবার নিলাম পদ্ধতিতে পা রাখতে চলেছে। নিলামের আগে স্থানীয় ক্রিকেটারদের ক্যাটাগরি নবায়ন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৪জন ক্রিকেটার ধরে রাখতে পারবে। তবে এক ক্যাটাগরি থেকে একজনের বেশি ক্রিকেটার রাখার সুযোগ নেই ফ্রাঞ্চাইজিদের। ৮৯ জন ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে থাকলেও সেখান থেকে প্রতিটি দল সর্বোচ্চ চারজন ক্রিকেটার ধরে রাখতে পারবে।
সরকার চাইলে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। দিন দুয়েক আগে এমন কিছুর ইঙ্গিত দিয়ে রেখেছিলেন মহসিন নাকভি। পাকিস্তান সরকারের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, বিশ্বকাপ খেলার জন্য বাবর আজম, শাহীন শাহ আফ্রিদিদের অনুমতি নাও দিতে পারে। আইসিসি সৎ মায়ের মতো আচরণ করছে বলেও দাবি করেছেন তারা।