‘আনকোরা’ নিউজিল্যান্ডকে নিয়েই সিরিজ জিততে চান লাথাম
আইপিএলে ব্যস্ত সময় পার করছেন মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপসরা। পিএসএলে খেলছেন ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েলের মতো ক্রিকেটাররা। অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। নিয়মিত বেশিরভাগ ক্রিকেটার না থাকলেও ‘আনকোরা’ দলকে নিয়েই সিরিজ জিততে চান টম লাথাম। কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক জানিয়েছেন, সিরিজ জেতার উদ্দেশ্যেই তারা বাংলাদেশ সফরে এসেছেন।