২০২৭ বিশ্বকাপে ইংল্যান্ড-সাউথ আফ্রিকার সঙ্গে কঠিন গ্রুপে বাংলাদেশ
টুর্নামেন্টের বছরখানেক আগে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ৫০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপে লিটন দাসের দলের সঙ্গী ইংল্যান্ড, স্বাগতিক সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও কোয়ালিফায়ারে রানার্স আপ হয়ে আসা দল। আগামী বছরের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ।