ওয়ানডে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে নাহিদ
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের সময়টা ভালো না গেলেও ক্যারিয়ারের সুসময় অব্যাহত আছে নাহিদ রানার। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ প্রথম ওয়ানডে হেরে গেলেও সেই ম্যাচে ক্যারিয়ারসেরা পারফরম্যান্স করে আইসিসির হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে বড় সুখবর পেয়েছেন নাহিদ। ১৭ ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা ১২ তম স্থানে উঠে এসেছেন এই পেসার।