অজিদের বিপক্ষে ডাক পেলেন হার্দিক
অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ৫০ ওভারের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া। ফিটনেস পরীক্ষায় পাস করলে ভারতের 'এ' দলের হয়ে এই সিরিজে খেলবেন তিনি। পুডুচেরিতে অজিদের বিপক্ষে সিরিজের ম্যাচগুলো হবে ৬, ৯ ও ১১ অক্টোবর। হার্দিক সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০২৬ সালের আইপিএলে।