‘অন্তত এক মাসের’ জন্য ছিটকে গেলেন স্যান্টনার
কাঁধের চোটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে আগেই ছিটকে গেছেন মিচেল স্যান্টনার। নিউজিল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ককে অন্তত মাসখানেক মাঠের বাইরে থাকতে হবে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।