জ্যোতির সিদ্ধান্তে ‘বিব্রত ও হতাশ’ বিসিবি
এশিয়া কাপের ব্যর্থতার পর অনেকে নিগার সুলতানা জ্যোতিকে কাঠগড়ায় তুলেছেন। নানান অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশের অধিনায়ককে নিয়ে সমালোচনাও হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জ্যোতি। এশিয়ান গেমসের আগে এমন সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খানিকটা বিব্রত ও হতাশ। এমনটাই জানিয়েছেন রফিকুল ইসলাম বাবু।