বিসিবির পর্যবেক্ষণে অধিনায়ক জ্যোতি
বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে একটি কিংবা দুইটা ম্যাচে জয় ছাড়া গত কয়েক বছরে সামগ্রিকভাবে বড় কিছু করে দেখাতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটিং ইউনিটের দুর্দশা এখনো কাটেনি। দলের সঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্সেও ভাটা পড়েছে নিগার সুলতানা জ্যোতির। এশিয়ান গেমসের পর মেয়েদের ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পর্যবেক্ষণে থাকছে জ্যোতির অধিনায়কত্বও।