বার্মিংহামে মুস্তাফিজের বদলি অস্ট্রেলিয়ার ডোয়ারশিস
ডান হাঁটুতে হ্যামস্ট্রিং টিয়ার এবং মেনিস্কাল ডিজেনারেশনের কারণে দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের তারকা পেসারের বদলি হিসেবে বেন ডোয়ারশিসকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। অস্ট্রেলিয়ান পেসারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।