সোশ্যাল মিডিয়ায় কোহলির সমর্থকদের কাছে হেনস্থার স্বীকার হেডের স্ত্রী
সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে কথার লড়াইয়ে জড়িয়েছিলেন বিরাট কোহলি ও ট্রাভিস হেড। মাঠের দ্বন্দ্বের জেরে অস্ট্রেলিয়ার ক্রিকেটারের সঙ্গে হাত মেলাননি কোহলি। এমন অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে হেডকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি সমালোচনা করছেন কোহলির সমর্থকরা। পাশাপাশি হেডের স্ত্রী জেসিকাকেও আক্রমণ করছেন তারা।