তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৫ জুন দুই দফায় বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। পাকিস্তান সফরের স্কোয়াডে ছিলেন এবং বাংলাদেশের বিপক্ষেও আছেন এমন ক্রিকেটাররা এসেছেন লাহোর থেকে। অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের আরেকটি অংশ এসেছে অস্ট্রেলিয়া থেকে। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি মার্শ।
স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া থেকে আসার কথা অস্ট্রেলিয়ার অধিনায়কের। তবে বাংলাদেশে আসা দুই বছরের একটিতেও ছিলেন না তিনি। কোড স্পোর্টস জানিয়েছে, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল খেলার সময় চোটে পড়েছিলেন মার্শ। সেই চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি। তবে দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
যদিও প্রথম ওয়ানডেতে মার্শকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজে হেডকেও পাচ্ছে না সফরকারীরা। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলা বাঁহাতি ব্যাটারকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। ধারণা করা হচ্ছে, টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেন তিনি।
এদিকে মিরপুরের কন্ডিশনের কথা মাথায় রেখে স্কোয়াডে স্পিনার টড মার্ফিকে যুক্ত করতে পারে অজিরা। বাংলাদেশে আসলেও এখনো অনুশীলন শুরু করেনি তারা। ৭ জুন প্রথমবার মিরপুরে অনুশীলন করবে সফরকারীরা। প্রথম ওয়ানডেতে মার্শকে না পাওয়া গেলে নেতৃত্ব দিতে পারেন জশ ইংলিস।
৯ জুন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ হবে ১১ ও ১৪ জুন। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ১১ টায়। এরপর চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৭, ১৯ ও ২১ জুন হবে ম্যাচগুলো। টি-টোয়েন্টি শুরু হবে দুপুর ২ টায়।