ছিটকে গেলেন লাথাম, অধিনায়ক নিশাম
সাউথ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি থেকে চোটের কারণে ছিটকে গেছেন টম লাথাম, রোববার এমনটাই জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। ওয়েলিংটনে অনুষ্ঠিতব্য ম্যাচটির জন্য তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে টম ব্লান্ডেলকে।
সাউথ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি থেকে চোটের কারণে ছিটকে গেছেন টম লাথাম, রোববার এমনটাই জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। ওয়েলিংটনে অনুষ্ঠিতব্য ম্যাচটির জন্য তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে টম ব্লান্ডেলকে।
শেষ বিকেলে এসে কেমার রোচের শর্ট লেংথ ডেলিভারিতে ইনসাইড এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন টম লাথাম। একটুর জন্য দেড়শ ছোঁয়া হয়নি ১৪৫ রানের ইনিংস খেলা বাঁহাতি ব্যাটারের। একটু পর আক্ষেপে পুড়েছেন রাচিন রবীন্দ্রও। দুর্দান্ত ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরির পথেই হাঁটছিলেন তিনি। তবে রাচিনকে থামিয়েছেন অজায় শিল্ডস। ডাবল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে রাচিনকে ফিরতে হয় ১৭৬ রান করে। তাদের দুজনের ব্যাটেই রান পাহাড় গড়ছে নিউজিল্যান্ড। রাচিন ও লাথামের আক্ষেপের পরও ৪৮১ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা।
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সিরিজে দলে ফিরছেন কেন উইলিয়ামসন, নাথান স্মিথ এবং টম লাথাম। এই তিনজনই মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছিলেন। তবে চোটের কারণে ঘরের মাঠে গ্রীষ্ম মৌসুমে শুরুতে ছিলেন না।
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে টম লাথামকে ছাড়াই দ্বিতীয় টেস্ট খেলতে নামছে নিউজিল্যান্ড। কাঁধের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বুলাওয়েতে শুরু হতে যাওয়া ম্যাচে অংশ নিতে পারছেন না কিউইদের নিয়মিত অধিনায়ক।
চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না টম লাথাম। মিচেল সান্টনারসহ নিয়মিত ক্রিকেটাররা আইপিএলে থাকায় লাথামকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। এবার লাথাম ছিটকে পড়ায় নেতৃত্বের দায়ভার দেয়া হয়েছে মাইকেল ব্রেসওয়েলকে।
হ্যামিল্টনে ৯ উইকেটে ৩১৫ রান তোলার পরও প্রথম দিন নিয়ে হতাশ হতেই পারেন নিউজিল্যান্ডের সমর্থকরা। টম লাথাম, উইল ইয়াংরা সকালের শুরুটা যেভাবে করেছিলেন তাতে আরও কম উইকেট হারাতে পারতো স্বাগতিকরা। বিনা উইকেটে ৯৩ রান নিয়ে শেষ করা কিউইরা চা বিরতিতে গিয়েছিল ৩ উইকেটে ১৭২ রান তুলে। তবে দিনের শেষ সেশনে এসে ব্যাটিং ধস নামে স্বাগতিকদের। মিচেল স্যান্টনারের হাফ সেঞ্চুরির পরও ১৪২ রান তুলতে ৬ উইকেট হারায় তারা। লাথাম ও স্যান্টনারের হাফ সেঞ্চুরিতে তাই ৯ উইকেটে ৩১৫ রান নিয়ে দিন শেষ করতে হয়েছে নিউজিল্যান্ডকে।