টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সেরা দশে নাসুম-মেহেদী
পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে টপকে আবারও টি-টোয়েন্টির বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন আফগান তারকা রশিদ খান। পাশাপাশি লম্বা লাফ দিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের নাসুম আহমেদ ও শেখ মেহেদী। বুধবার আইসিসি সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে। সেখানেই এই বড় পরিবর্তন এসেছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বরে রশিদকে টপকে শীর্ষে উঠেছিলেন আবরার।