অলিম্পিকে ক্রিকেট ফেরানোর বড় কারণ ভারত
প্রায় ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। তবে এই সিদ্ধান্তের পেছনে শুধু খেলাটির জনপ্রিয়তাই নয়, রয়েছে আরও বড় পরিকল্পনা। ক্রিকেটকে সঙ্গে নিয়ে ভারতের বিশাল দর্শকগোষ্ঠী এবং নতুন প্রজন্মের কোটি কোটি দর্শককে অলিম্পিকের সঙ্গে যুক্ত করতে চায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। তাই ক্রিকেটের জনপ্রিয়তার চাইতেও বাণিজ্যিক হিসাব নিকাশই মূখ্য ভূমিকা পালন করেছে ক্রিকেটকে আবারও অলিম্পিকে ফেরাতে।