অলিম্পিকের জন্য বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে

অলিম্পিক
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ছেলে ও মেয়েদের বিভাগে ছয়টি করে দল অংশ নেবে সেটা আগেই চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। তবে টুর্নামেন্টে কারা অংশ নেবে কিংবা দল বাছাইয়ের প্রক্রিয়া কেমন হবে সেটা নিয়ে ধোঁয়াশা ছিল। অলিম্পিক ক্রিকেটে টিকেট পাওয়া এবং বাছাই পর্বের প্রক্রিয়া চূড়ান্ত করেছে আইসিসি ও আইওসি।

অলিম্পিকে আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং ওশেনিয়া অঞ্চলের একটি করে দেশ সরাসরি খেলার সুযোগ পাবে। ছেলে ও মেয়েদের দুই টুর্নামেন্টেই পাঁচটি করে দল জায়গা পাবে আইসিসির বর্তমান টুর্নামেন্ট এবং টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে। ছয় নম্বর দলটি চূড়ান্ত করা হবে ২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ‘আইসিসি অলিম্পিক কোয়ালিফায়ার’ টুর্নামেন্টের মাধ্যমে।

নারী টুর্নামেন্টের জন্য চারটি দল ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুযায়ী আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং ওশেনিয়া অঞ্চলের শীর্ষে থাকা অস্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেন, ভারত ও সাউথ আফ্রিকা লস অ্যাঞ্জেলস অলিম্পিকের টিকেট পেয়েছে। মহাদেশভিত্তিক কোটায় প্রতিটি মহাদেশ থেকে একটি করে দল খেলার সুযোগ পাবে।

স্বাগতিক হিসেবে সরাসরি অলিম্পিক খেলার সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের সামনে। সেই টুর্নামেন্টে খেলার জন্য ২০২৬ সালের ৩০ জুন থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সেরা ১৫-এর মধ্যে থাকতে হবে। যুক্তরাষ্ট্র নারী দল যদি শর্ত পূরণ ব্যর্থ হয় তাহলে ২০২৭ সালের ১ মার্চের র‌্যাঙ্কিং অনুযায়ী যেকোনো মহাদেশের শীর্ষে রয়েছে কিন্তু সরাসরি খেলার সুযোগ পায়নি এমন দল টিকেট পাবে।

ছেলেদের ক্ষেত্রে ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে র‌্যাঙ্কিংয়ের পরবর্তী শীর্ষ দল জায়গা পাবে। ছেলেদের ক্রিকেট দলের ক্ষেত্রে ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে আইসিসির র‌্যাঙ্কিংয়ে যারা আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং ওশেনিয়া অঞ্চলের শীর্ষে রয়েছে তারা সুযোগ পাবে। বাকি একটি দল খেলবে বাছাই পর্ব পেরিয়ে এসে। ৮ দলের সেই টুর্নামেন্টের একটি আসবে ক্যারিবীয় অঞ্চল থেকে।

অলিম্পিকে সরাসরি সুযোগ পায়নি এমন দলগুলোর মধ্যে যারা শীর্ষে সাতে রয়েছে তারা কোয়ালিফায়ার খেলবে। অলিম্পিক কমিটির নিয়ম অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ একক কোনো দেশ নয় এবং একাধিক দ্বীপপুঞ্জের সমন্বয়ে গঠিত হওয়ায় তারা সরাসরি খেলতে পারবে না। ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যদি সুযোগ না পাওয়া সেরা ৮ দলের মধ্যে থাকে তাহলে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্রগুলোকে নিয়ে একটি বিশেষ বাছাই পর্ব হবে।

সেই বাছাই পর্বে যারা চ্যাম্পিয়ন হবে তারাই অলিম্পিক খেলার সুযোগ পাবে। আইসিসির বর্তমান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী ৮ নম্বরে রয়েছে বাংলাদেশ। যার মানে সরাসরি আইসিসি অলিম্পিক কোয়ালিফায়ারে খেলার সুযোগ থাকছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের সামনে। অলিম্পিকে সুযোগ পাওয়া প্রতিটি দলই ১৫ জনের স্কোয়াড নিয়ে খেলবে। ছয় দলকে দুইটি গ্রুপে ভাগ করা হবে।

গ্রুপ পর্বে প্রতিটি দল দুইটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। অন্য গ্রুপের দুইটি দলের সঙ্গেও খেলতে পারবে। তবে শর্ত হচ্ছে গ্রুপ পর্ব চ্যাম্পিয়ন হলে খেলতে হবে অন্য গ্রুপের দুই ও তিনে থাকা দলের বিপক্ষে। অর্থাৎ নিজের অবস্থানে থাকা অন্য গ্রুপের দলের সঙ্গে খেলার সুযোগ নেই। পয়েন্ট টেবিলের সেরা দুইটি দল স্বর্ণ ও রৌপ্যর জন্য লড়াই করবে। যারা তিনে এবং চারে থাকবে তারা খেলবে ব্রোঞ্জ পদকের জন্য।

আরো পড়ুন: