প্রিটোরিয়াসের ৯৪, জিম্বাবুয়েকে হারিয়ে সাউথ আফ্রিকার টানা জয়
শতরানের খুব কাছাকাছি গিয়েও আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে লুয়ান-ড্রে প্রিটোরিয়াসকে। তবে তার ব্যাটে পাওয়া দারুণ শুরু কাজে লাগিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে সাউথ আফ্রিকা। নামিবিয়ার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে মঙ্গলবার জিম্বাবুয়েকে ৪৩ রানে হারিয়েছে তারা।