পরের আইপিএলে হেড-কামিন্সদের খেলা নিয়ে যা বলছেন ম্যাকডোনাল্ড
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আগামী এক বছরের ব্যস্ত সূচিতে প্রবেশ করছে অস্ট্রেলিয়া। এই সময়ে ২০টি টেস্ট ও ১৪টি সীমিত ওভারের ম্যাচ খেলবে তারা। এর মধ্যে ভারত সফর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজের মতো গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। এত ব্যস্ততার মধ্যেও আইপিএলে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ দেখছেন প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।