বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলে বোনাস পাবেন না মেন্ডিসরা, হারলে জরিমানা
সিরিজ জিতলেই বোনাস পেতেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা— হোক সেটা ওয়ানডে, টি-টোয়েন্টি কিংবা টেস্টে। তবে সেই নিয়মে খানিকটা পরিবর্তন আনতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। নতুন নিয়মে র্যাঙ্কিংয়ে শীর্ষ চারে থাকা দলের সঙ্গে সিরিজ জিতলেই কেবল বোনাস পাবেন কুশল মেন্ডিস-মাথিশা পাথিরানারা। সেরা চারের বাইরে থাকা দলের বিপক্ষে সিরিজ জিতলেও বোনাস পাবেন না তারা। উল্টো বাংলাদেশ কিংবা আফগানিস্তানের মতো র্যাঙ্কিংয়ের নিচের সারির দলের বিপক্ষে সিরিজ হারার দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হবে তাদের। এমন প্রতিবেদন প্রকাশ করেছে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস।