সাউথ আফ্রিকার এই সাবেক ক্রিকেটার এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারত জাতীয় দলের প্রধান কোচ ছিলেন। এরপর ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি সাউথ আফ্রিকা জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন।
কোচ হিসেবে দায়িত্ব পালনকালে তার অধীনে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। পাশাপাশি তার অধীনে ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাটেই সাউথ আফ্রিকা বিশ্বের এক নম্বর দল হওয়ার কৃতিত্ব অর্জন করে।
সবশেষে তিনি পরামর্শক হিসেবে কাজ করেছেন ক্রিকেট নামিবিয়ার সঙ্গে। সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ চলাকালে এই দায়িত্বে ছিলেন তিনি। এর আগে পাকিস্তানের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন কারস্টেন।
টেস্ট ও ওয়ানডে মিলিয়ে প্রোটিয়াদের হয়ে মোট ১৪ হাজার ৮৭ রান করেন কারস্টেন। এর মধ্যে টেস্টে রয়েছে ২১টি সেঞ্চুরি এবং ওয়ানডেতে ১৩টি সেঞ্চুরি। শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে তার চুক্তির মেয়াদ দুই বছর। ২০২৮ সালের ১৪ এপ্রিল পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে।
এই সময়ের মধ্যে শ্রীলঙ্কা খেলবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। এখন থেকেই সেই বিশ্বকাপের দলকে প্রস্তুত করাই প্রধান চ্যালেঞ্জ হবে কারস্টেনের। আসন্ন এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে।