লিটন-তানজিদের মোমেন্টাম না ভাঙতে পারার আফসোস রাজশাহীর
লিটন দাস এবং তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে পাত্তাই পায়নি দুর্বার রাজশাহী। ২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে এ দিন মাত্র ১০৫ রানে গুঁটিয়ে গেছে দলটি।
লিটন দাস এবং তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে পাত্তাই পায়নি দুর্বার রাজশাহী। ২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে এ দিন মাত্র ১০৫ রানে গুঁটিয়ে গেছে দলটি।
ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে লিটন বললেন, ‘দিনটা আমার ছিল।’ অথচ সবশেষ কয়েকমাস ধরেই দিন, রাত, সময় সবই তাঁর বিপক্ষে ছিল। এমনকি লিটনের সকালের শুরুটাও হয়েছিল দুঃসংবাদ পেয়ে। বাজে ফর্মের কারণে বেশ কিছুদিন যাবত আলোচনায় ছিলেন লিটন। কদিন আগে ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকে বাদ পড়ায় আলোচনাটা আরও বেশি জোরালো হয়। তবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিরেই ৭৩ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ওপেনার।
বাজে ফর্মের কারণে বেশ কিছুদিন যাবত আলোচনায় ছিলেন লিটন দাস। কদিন আগে ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকে বাদ পড়ায় আলোচনাটা আরও বেশি জোরালো হয়। তবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিরেই ৭৩ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ওপেনার। ওমন ইনিংসেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকদের মন গলাতে পারেননি লিটন। ১২ জানুয়ারি ঘোষিত বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাই জায়গা হয়নি তাঁর। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ায় পুরো দিন জুড়েই আলোচনায় ছিলেন লিটন।
বাজে ফর্মের কারণে বেশ কিছুদিন যাবত আলোচনায় ছিলেন লিটন দাস। কদিন আগে ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকে বাদ পড়ায় আলোচনাটা আরও বেশি জোরালো হয়। তবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিরেই ৭৩ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ওপেনার। ওমন ইনিংসেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকদের মন গলাতে পারেননি লিটন। ১২ জানুয়ারি ঘোষিত বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাই জায়গা হয়নি তাঁর।
শেষ ওভারে জয়ের জন্য খুলনা টাইগার্সের প্রয়োজন ১৯ রান। প্রথম বলে বল লং অনে পাঠিয়ে সিঙ্গেলস নেন মাহিদুল ইসলাম অঙ্কন। পরের দুই বলে স্কয়ার অফ দ্যা উইকেট এবং থার্ড ম্যান অঞ্চলে টানা দুটি চার মারেন আবু হায়দার রনি। কিন্তু রুয়েল মিয়ার করা তৃতীয় বলেই লং অনে ক্যাচ দিয়ে ফেরেন ছয় বলে ১৪ রান করা রনি। বাকি দুই বলে দশ রান লাগলে আর সুবিধা করতে পারেননি নাসুম আহমেদ এবং উইকেটের অপরপ্রান্তে থাকা মাহিদুল ইসলাম অঙ্কন। সিলেট স্ট্রাইকার্স ম্যাচ জিতে আট রানে। টানা তিনটি হারের পর এবার টানা দুটি জয় পেল সিলেট।
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি… পাশাপাশি আছে ফ্র্যাঞ্চাইজি লিগ এবং ঘরোয়া ক্রিকেট। বর্তমান সময়ে অনেক বেশি চাপ ক্রিকেটারদের ওপর। বিশেষ করে পেসারদের এখন থাকতে হয় বাড়তিভাবে সতর্ক। সেই বাস্তুবতা মেনে নিয়েই খেলছেন নাহিদ রানা। তবে ইনজুরি এড়াতে রংপুর রাইডার্স নাহিদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিক রাখছে কিনা সেটা নিয়েও আছে প্রশ্ন। এ নিয়ে মুখ খুলেছেন দলটির প্রধান কোচ মিকি আর্থার।
বিপিএলে কোচ হিসেবে লম্বা সময় ধরে হারের বৃত্তে বন্দী খালেদ মাহমুদ সুজন। সব মিলিয়ে টানা ১৬টি ম্যাচ হারার তেতো স্বাদ পেয়েছেন তিনি। তবে ঢাকা ক্যাপিটালসের হারের জন্য তাকে দায়ী করতে রাজি নন মুনিম শাহরিয়ার। তার মতে, দলের ক্রিকেটাররা পরিকল্পনা কাজে লাগাতে না পারার কারণেই হারছে ঢাকা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অবশেষে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে তিন উইকেটে হারিয়েছে দলটি। সিলেট পর্বে নিজেদের অবশিষ্ট দুই ম্যাচে খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংসের বিপক্ষেও জয়ে রাঙাতে চায় দলটি।
ঢাকা ক্যাপিটালসকে তিন উইকেটে হারিয়ে জয়ের খাতা খুলল সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে জাকির হাসানের ২৫ বলে হাফ সেঞ্চুরি এবং রনি তালুকদার, জাকের আলী অনিক এবং আরিফুল হকের ফিনিশিংয়ে এই জয় পেল সিলেট। চতুর্থ ম্যাচে আসরে এটি তাদের প্রথম জয়। অপরদিকে ঢাকা এ নিয়ে ছয়টি ম্যাচ হারল।
ঢাকা ক্যাপিটালস এবং চিটাগং কিংসকে হারিয়ে এবারের বিপিএল শুরু করে খুলনা টাইগার্স। ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি ম্যাচ জিতে সিলেট গেলেও সেখানে প্রথম ম্যাচ খেলেই হারতে হলো খুলনাকে। যদিও এক হারে মোমেন্টাম নষ্ট হয়ে যায়নি বলে দাবি করেছেন নাসুম আহমেদ।
বয়সভিত্তিক ক্রিকেট থেকেই মারকুটে ব্যাটিংয়ের জন্য বেশ খ্যাতি কুড়িয়ে ফেলেছেন জিসান আলম। যদিও চলতি বিপিএলে এখন পর্যন্ত নিজের নামের প্রতি সেই অর্থে সুবিচার করতে পারেননি এই ওপেনার। যদিও জিসানের সামর্থ্যে পুরোপুরি ভরসাই রাখছেন তার দল দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়।
ভালো শুরুর পর পাওয়ার প্লে শেষে দ্রুতই উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল দুর্বার রাজশাহী। তবে ইয়াসির আলী রাব্বি, রায়ান বার্ল, আকবর আলীরা তাদেরকে পথ দেখিয়েছেন, ১৭৮ রানের পুঁজিও এনে দিয়েছেন। সিলেটে রানপ্রসবা উইকেটে এমন রান নিয়ে জয়ের নিশ্চয়তা না থাকলেও সেটাই করে দেখিয়েছে রাজশাহীর বোলাররা।