বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। আজ বোর্ডের চলমান সভায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বোর্ডের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। আজ বোর্ডের চলমান সভায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বোর্ডের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল পাঠাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অস্বীকৃতি নিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে চলা আলোচনার পরই এই সিদ্ধান্ত নেয় আইসিসি।
আইসিসির ২৪ ঘণ্টার আল্টিমেটামের পর বাংলাদেশ নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ দল। এখনও আইসিসি বাংলাদেশের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি আইসিসি বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে।
নিরাপত্তা ঝুঁকি থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। ভারতের সঙ্গে টানাপোড়েনের পর থেকেই এমন সিদ্ধান্তের কথা জানিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২২ জানুয়ারি জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষেও পুরনো সিদ্ধান্তেই অনড় থাকে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। অভিভাবক বিসিবির এমন সিদ্ধান্তকে সমর্থন দিয়ে সাধুবাদ জানিয়েছেন শরিফুল।
নিরাপত্তা ঝুঁকির কোন পরিবর্তন না হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন অবস্থায় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দিতে পারে আইসিসি। এদিকে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছেন জয় শাহ। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই নিউজ।
বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময় বেধে দিয়েছিল আইসিসি। এরপরই জানা যায় বৃহস্পতিবার বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এদিন বেলা বিকেল ৩টায় শুরু হয় সেই কাঙ্খিত বৈঠক। সেখানে উপস্থিত হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন বাংলাদেশ বিশ্বকাপে খেলতে ভারতে যাচ্ছে না। আইসিসি আবারও সুবিবেচনা করবে সেই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে বাংলাদেশকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবিতে দায়ের করা একটি জনস্বার্থ মামলা (পিটিশন) খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। বুধবার প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজাস কারিয়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ শুরুতেই মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন।
২০২৫ সালে জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও বল হাতে আলো ছড়িয়েছেন মুস্তাফিজুর রহমান। বছরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার। জাতীয় দল ও টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের পারফরম্যান্স আমলে নিয়ে বর্ষসেরা টি-টোয়েন্টি দল তৈরি করেছে ওয়েবসাইটটি।
ক্রিকেটারদের বিতর্কিত মন্তব্য করায় এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪৮ ঘণ্টার সময় দেয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেননি বিসিবির পরিচালক। তবে ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর চিঠির জবাব দিয়েছেন নাজমুল। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বিসিবির বিশ্বস্ত একটি সূত্র।
সর্বশেষ আলোচনায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ করে আইসিসি। যদিও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অনুরোধেও নিজেদের অনড় অবস্থান থেকে সরেনি বিসিবি। এমন অবস্থায় সমস্যা সমাধানে আলোচনা করতে আজ বাংলাদেশে এসেছিল আইসিসির ২ সদস্যের প্রতিনিধি দল।
ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চিঠির জবাব দিতে বিসিবির পরিচালককে ৪৮ ঘণ্টা সময় দেয়া হয়েছে। তবে ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো জবাব দেননি নাজমুল। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান।
‘আমরা চেষ্টা করেছি উনার সঙ্গে সারাদিন যোগাযোগ করতে। আমরা চেয়েছিলাম (তাকে) আজকে এখানে আনার জন্য। কিন্তু উনার সঙ্গে যোগাযোগ করতে পারা যায়নি।’ বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে না পারায় ১৫ জানুয়ারি রাতে আক্ষেপের সুরেই এমনটা বলেছিলেন ইফতেখার রহমান মিঠু। তবে সেই ঘটনার পরদিন নাজমুলের সঙ্গে যোগাযোগা করতে পেরেছেন তারা। পাশাপাশি বিসিবির সেই পরিচালকের সঙ্গে কথাও হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবের।