মুশফিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বিসিবির
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। প্রায় দুই দশকের ওয়ানডে ক্যারিয়ার শেষ করা মুশফিককে প্রশংসার ফুলঝুড়িতে ভাসিয়েছেন তারই সতীর্থরা। কেউ ভিডিও বার্তায়, কেউ ফেসবুস পোস্টে স্মরণ করেছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা এই উইকেটরক্ষককে। মুশফিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।