বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়ে দিয়েছেন ফিটনেস ট্রেনার নাথান কেলি। ব্যক্তিগত কারণে দেখিয়ে বিসিবির পথচলায় ইতি টানেন তিনি। বিসিবি এবং ক্রিকেট অপারেশনস বিভাগের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়ে দিয়েছেন ফিটনেস ট্রেনার নাথান কেলি। ব্যক্তিগত কারণে দেখিয়ে বিসিবির পথচলায় ইতি টানেন তিনি। বিসিবি এবং ক্রিকেট অপারেশনস বিভাগের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তিনটি ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করেছেন লিটন দাস। তবে পূর্ণ মেয়াদে নেতৃত্ব পেয়েছেন শুধুমাত্র টি-টোয়েন্টি দলে। এই ফরম্যাটে তার অধীনে বাংলাদেশ সর্বশেষ চারটি সিরিজ জিতেছে। এছাড়া এশিয়া কাপে দল ফাইনালের খুব কাছাকাছি পৌঁছেছিল। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে লিটনের অধীনে দলকে ভালোভাবেই পারফর্ম করছে বলা যায়।
নতুন মেয়াদে বোর্ড সভাপতি নির্বাচিত হওয়ার পর গণমাধ্যমের সামনে অনেক বেশি আসা হয়নি আমিনুল ইসলাম বুলবুলের। কয়েকদিন আগেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন ক্রিকেটের এই অভিভাবক। দেশে ফিরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জিততে দেখেছেন তিনি।
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার ওয়াসিম আকরাম। গতি, ইয়র্কার আর অবিশ্বাস্য রিভার্স সুইংয়ে প্রতিপক্ষের ব্যাটারদের নাকানিচুবানি খাইয়েছেন সাবেক এই পেসার। সবশেষ এশিয়া কাপের সময় ‘সুলতান অব সুইং’ খ্যাত ওয়াসিম আকরাম জানিয়েছিলেন, বাংলাদেশের সঙ্গে কাজ করতে চান তিনি। এমন কথা বিসিবি সভাপতি না শুনলেও ‘সুযোগ’ থাকলে কিংবা সুবিধা হলে তাঁর সঙ্গে যোগাযোগ করবেন আমিনুল ইসলাম বুলবুল।
পরবর্তী টেস্ট অধিনায়ক নির্বাচন করতে তিন-চার জনের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই তালিকায় নিশ্চিতভাবেই আছেন মেহেদী হাসান মিরাজ। নিজের পরিকল্পনার সঙ্গে মিলে গেলে এবং বিসিবি থেকে প্রস্তাব পেলে টেস্টের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে রাজি আছেন অফ স্পিন বোলিং এই অলরাউন্ডার।
কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসে পরাজয়ের পর টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। নভেম্বর-ডিসেম্বরের আগে কোনো টেস্ট ম্যাচ না থাকায় এখনো পর্যন্ত নতুন অধিনায়ক চূড়ান্ত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ থাকায় আগামী কয়েকদিনের মধ্যে নতুন টেস্ট অধিনায়ক ঠিক করবে তারা। টেস্ট অধিনায়ক নির্বাচন করতে ৩-৪ জনের সাথে কথা বলবে বিসিবি।
২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতে সফরে খেলেছিলেন সাকিব আল হাসান। পরবর্তী সময়ে আর বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে পারেননি তিনি। বাংলাদেশে শেষ টেস্ট খেলার ইচ্ছা থাকলেও দলে জায়গা হয়নি তার। এ নিয়ে আক্ষেপের শেষ নেই এই অলরাউন্ডারের। দেশে ফিরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি।
বাংলাদেশ দলের শক্ত পাইপলাইন তৈরি করতে হাই পারফরম্যান্স ইউনিট, বাংলাদেশ টাইগার্স ও বয়সভিত্তিক দল নিয়ে বড় লম্বা পরিকল্পনা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এসব দলের সঙ্গে একাধিক দেশি কোচ কাজ করেন। এবার বিসিবির কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন ২১ জন প্রার্থী। পরবর্তীতে নির্বাচন না পেছালে বাংলাদেশের সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ঢাকার দেয় ক্লাবগুলোর একাংশ। স্বাভাবিকভাবেই নির্বাচন না পেছানোয় নিজেদের অবস্থানে এখনো অনড় ক্লাবগুলো। যার ফলে সময় পেরিয়ে গেলেও এখনো মাঠে গড়াচ্ছে না তৃতীয় বিভাগ লিগ। এমন অবস্থায় বয়কট করা ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়শন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন।
সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন ২১ জন প্রার্থী। পরবর্তীতে নির্বাচন না পেছালে বাংলাদেশের সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ঢাকার দেয় ক্লাবগুলোর একাংশ। স্বাভাবিকভাবেই নির্বাচন না পেছানোয় নিজেদের অবস্থানে এখনো অনড় ক্লাবগুলো। যার ফলে সময় পেরিয়ে গেলেও এখনো মাঠে গড়াচ্ছে না তৃতীয় বিভাগ লিগ। এমন অবস্থায় বয়কট করা ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়শন অব বাংলাদেশ (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন। ক্লাবগুলোর কাছে ইতিবাচক উত্তর প্রত্যাশা করছেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। ব্যর্থ সিরিজ বুধবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। এদিন দেশে ফিরেই এক অভূতপূর্ব ঘটনার মুখোমুখি হন ক্রিকেটাররা।
ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষ আটের মধ্যে থাকতে হবে। অন্যদিকে সরাসরি বিশ্বকাপে খেলবে দুই আয়োজক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে সেই পথে অনেকটাই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। তবে টানা দুই ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ।