বেঙ্গালুরুতে ভিন্ন ভূমিকায় যোগ দেয়ার ইঙ্গিত ভিলিয়ার্সের
২০২১ সালে সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এবি ডি ভিলিয়ার্স। এরপর ধারভাষ্যকার হিসেবে আইপিএলে কাজ করেছেন তিনি। তবে অনেকেই ভেবেছিলেন কোচ হিসেবে হয়তো নাম লেখাবেন ভিলিয়ার্স। তবে তেমনটা হয়নি। এবার ভিন্ন ভূমিকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার।