ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেটকে ‘ফুটবল’ হতে দেবে না: ক্লাসেন
বিশ্ব ক্রিকেটে এখন ফ্র্যাঞ্চাইজি লিগের রমরমা যুগ। টেস্ট খেলুড়ে প্রায় প্রতিটি দেশেই আয়োজিত হচ্ছে গ্ল্যামার আর টাকার ঝনঝনানির এসব আসর। ক্রিকেটাররাও এখন জাতীয় দলের খেলাকে অগ্রাহ্য করে ছুটছেন এসব লিগের পেছনে। আইপিএলের মত লিগগুলো জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারেও। অনেক ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর৷ নিচ্ছেন এসব লিগের অংশ হতে। সাউথ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেনও আছেন সেই দলে।