‘আপনারা আমাকে না নিলে খুবই দুঃখ পাব’, কলকাতাকে বলেছিলেন ভেঙ্কটেশ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে এবার সবচেয়ে বড় চমকের নাম ভেঙ্কটেশ আইয়ার। এই অলরাউন্ডারকে দলে ভেড়াতে ২৩ কোটি ৭৫ লাখ রুপি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। প্রত্যাশার চাইতে বেশি দাম ভেঙ্কটেশকে দিয়েছে তারা, এমনটা মানছেন কলকাতার প্রধান নির্বাহী ভেঙ্কি মাইশোর। তবে এতো বেশি অর্থ খরচের কারণটাও ব্যাখ্যা করেছেন তিনি।