চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে পেতে চেষ্টা করবে বিসিবি
রাজনৈতিক কারণে দেশের ক্রিকেট ব্রাত্য হয়ে পড়েছেন সাকিব আল হাসান। সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে দেশের মাটিতে টেস্টকে বিদায় জানানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। তবে তীব্র আন্দোলনের মুখে দেশে ফিরতে পারেননি সাকিব।