টেস্ট বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলবেন রাজা
ফেব্রুয়ারিতে একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে জিম্বাবুয়ে। এই টেস্টে তারা পাচ্ছে না অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাকে। তিনি সেই সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকবেন। জিম্বাবুয়ে ক্রিকেট এরই মধ্যে তিন ফরম্যাটের সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে।